সব
স্বদেশ বিদেশ ডট কম
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী এন্ডি বার্নামের সার্বিক সহযোগিতা চেয়ে ১৬ নভেম্বর সোমবার দুপুরে স্মারকলিপি হস্তান্তর করে ব্রিজবাংলা ফাউন্ডেশন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা স্বারকলিপি গ্রহণ করেন।ব্রিজবাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সৈয়দ এহসানুল হকের নেতৃত্বে ট্রাস্টি ইয়াসমিন সুলতানা পলিন,তাহিরা জিনিয়া,কিটন সিকদার,শাহ বেলাল উপস্থিত ছিলেন।
১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপিতে বাংলাদেশে কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে অধিক সংখ্যক মানুষকে বিনা বিচারে আটক সাংবাদিক,শিক্ষক, শিক্ষার্থী,নারী,সাধারণ নাগরিক,আইনজীবীসহ অসংখ্য নাগরিক তাদের মুক্তির দাবি জানানো হয়।এবং আইনের অপব্যবহার করে বিনা বিচারে আটক রেখে নির্যাতন হয়রানির অভিযোগসহ বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ইস্যু তুলে ধরা হয়।বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিকের মৌলিক অধিকার ন্যায় বিচার, সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু,মব সৃষ্টি করে সাধারণ জনগণের উপর অত্যাচার,বিনা বিচারে আটক ব্যক্তিদের মুক্তি ন্যায়বিচার ও বিচারিক অধিকার নিশ্চিত আইনের অপব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মানবাধিকার কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিষয় নয় এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, মর্যাদা, ন্যায়বিচার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করা হয়েছে।