হবিগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

সিলেট অফিস,

  • প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১০:৪৪ পূর্বাহ্ণ

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মিরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার শাহপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে বাসচালক মাসুক মিয়া (২৫), একই এলাকার ফরিদ গাজীর ছেলে বাসের হেলপার জাহাঙ্গীর মিয়া (২৬) ও সুরুজ মিয়ার ছেলে ইলেক্ট্রিশিয়ান মান্নান মিয়া (২৭)।

পুলিশ জানায়, মাধবপুর উপজেলা সদর থেকে প্রয়োজনীয় কাজ শেষ তিন যুবক মোটরসাইকেলযোগে জগদীশপুর যাচ্ছিলেন। এ সময় তারা মীরনগর এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি ট্রাক্টরের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাক্টর নিয়ে চালক পালিয়ে গেছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh