হবিগঞ্জে মামলার বলি হলো দেড় বছরের তোহা

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২, ৩:০৬ অপরাহ্ণ

হবিগঞ্জের বাহুবলে মামলা মোকদ্দা নিয়ে বিরোধের জেরে দেড় বছরের শিশু তোহা আক্তারকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে উপজেলার ফয়জাবাদ গ্রামের পার্শ্ববর্তী একটি লেবু বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে ২ কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়।

তারা হলো- একই গ্রামের ফুল মিয়া ছেলে জুবায়েল আহমেদ ও আবুল হোসেনের ছেলে তারেক মিয়া।

পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদের আব্দুল মতিন মিয়ার মেয়ে তোহা আক্তার বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। এর কিছুক্ষণ পর থেকে তাকে খুঁজে পাচ্ছিল না পরিবার। পরে আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজ করেও কোন সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে পরদিন বৃহস্পতিবার গ্রামের পার্শ্ববর্তী একটি লেবু বাগানে তোহার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার মর্গে পাঠায় এবং বিভিন্ন আদালমত সংগ্রহ করে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বাবা বাদী হয়ে একই গ্রামের ফুল মিয়াকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। পুলিশ জানান আব্দুল মতিন মিয়া ও ফুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এর পেছনে আরো অন্য কোন কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh