সব
সিলেট ব্যুরো,
সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের সুন্দ্রগাঁও পয়েন্টে কোম্পানীগঞ্জগামী নোহা গাড়ির ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আজির উদ্দিন (৬৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় মহাসড়ক পার হচ্ছিলেন আজির উদ্দিন। এসময় বেপরোয়া একটি নোহা গাড়ি এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালুটিকর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।