মানিকছড়িতে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ৩:০৫ অপরাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর তিন কর্মীকে গুলি করে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে খাগড়াছড়ির মানিকছড়ি সকাল-সন্ধা অবরোধ কর্মসূচি চলছে।

গতকাল বুধবার সংগঠনটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেয়া হয়। ফলে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে অবরোধ পালন চলছে।

সকাল মানিকছড়ি উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ধর্মঘর এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে অবরোধের সমর্থকেরা।

অবরোধ চলাকালে দুরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে মানিকছড়ির আন্তঃসড়ক গুলোতে স্বল্প পরিসরে সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রনে রাখতে পর্যাপ্ত শৃঙ্খলাবাহিনী সদস্যরা নিয়জিত রয়েছে বলে জানিয়েছেন মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান।

উল্লেখ্য যে, গতকাল বুধবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে তিন ইউপিডিএফের কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh