চট্টগ্রামে বিএনপি এমপির বাড়ির পাশে নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মিছিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে রামদা ও লগি-বইঠা হাতে মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলাদ্বীপ এলাকার একটি সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের যে স্থানে মিছিলটি হয়েছে, সেখান থেকে সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ি মাত্র ১০০ মিটার দূরে। মিছিলে অংশগ্রহণকারী সবার মাথায় হেলমেট পরা ছিল। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন এবং পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মিছিলটির ২ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে নিষিদ্ধঘোষিত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নাম ও সংগঠনটির লোগো দেখা গেছে।

এতে হেলমেট ও মুখোশ পরা ২০ থেকে ২৫ জন যুবককে লাঠিসোঁটা, লগি-বইঠা ও রামদা হাতে সড়কে জড়ো হয়ে পেট্রল ঢেলে আগুন ধরাতে দেখা যায়।

মিছিলের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ মিছিলের ভিডিওটি দেখেছে এবং মিছিলের নামে গাছ কেটে নৈরাজ্য চালানোর চেষ্টা করা হয়েছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং ভিডিও দেখে বাকিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh