সব
স্বদেশ বিদেশ ডট কম
ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কারণে পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে ইরানের অগ্রগতি কঠিন হয়ে পড়েছে। তবে ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র নিয়ে কাজ করছে—এমন দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ‘গ্যাস নিয়ে ভাবছে, জীবাণু অস্ত্র নিয়েও ভাবছে’। এ সময় তিনি রাসায়নিক ও জীবাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের বিষয়টি তুলে ধরেন।
ট্রাম্প আরো দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি। তার ভাষ্য, এই সংঘাত শুরু হয়েছে ৫১ বছর আগে।
গত আট মাসে ইরানের কর্তৃপক্ষ ৭৫ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তবে তার দেওয়া এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ট্রাম্পের দাবি, ইরানের জনগণ বিক্ষোভ করতে চান। কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আশঙ্কায় তারা রাস্তায় নামতে ভয় পাচ্ছেন।
ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তেমনটা মনে করেন না। তবে যুক্তরাষ্ট্রে কোনো হামলা হলে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেন তিনি।
ট্রাম্প বলেন, ‘যদি এমনটা ঘটে, তাহলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।’ এটি তার প্রতিশ্রুতি কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে কথা দিচ্ছি।’