সব
স্বদেশ বিদেশ ডট কম

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই বৈঠকে প্রাধান্য পায়।
বুধবার মাগরিবের নামাজের ঠিক আগে জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান চায়ের আমন্ত্রণ জানালে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই নেতা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না।
ওই সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, আলোচনায় জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনেন বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে বর্তমান সহিংস পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক মতপার্থক্য পেছনে ফেলে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে উভয় নেতা একমত হন।