ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৫৩৭ জন গ্রেপ্তার এবং ৬০টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বুধবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৪৩, লালবাগ বিভাগ ৫৪, ওয়ারী বিভাগ ৭৪, মতিঝিল বিভাগ ৪৩, তেজগাঁও বিভাগ ৯১, মিরপুর বিভাগ ১০৩, গুলশান বিভাগ ৬৬, উত্তরা বিভাগ ৪৬, এসআরইউ ৭ ও গোয়েন্দা বিভাগ ১০ জনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে চারটি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, দুই কেজি ২৯০ গ্রাম গান পাউডার, ১১ হাজার ৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও এক পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন, চার বোতল দেশি মদ, একটি ট্রাক, পাঁচটি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh