কিউএস সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ে শীর্ষে গাকৃবি, পাবলিকে দ্বিতীয়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ

কিউএস ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৭’-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। সরকারি-বেসরকারি মিলিয়ে সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবির অবস্থান তৃতীয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৮ নভেম্বর) গাকৃবির জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন, একই র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি বিশ্বে ৯৩১তম এবং এশিয়ায় ৩২২তম হয়েছে; এ ছাড়া পরিবেশগত গবেষণায় বৈশ্বিক অবস্থান ৫৮৫তম।

তিনি আরও বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) কিউএস তাদের ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করে। এবারের মূল্যায়নে ১০৭টি দেশ ও অঞ্চলের ২ হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশগত ও সামাজিক প্রভাব এবং সুশাসনসংক্রান্ত কার্যক্রম বিবেচনায় নেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh