দেখা মিলল বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৪, ১:৫০ অপরাহ্ণ

আড়াই ফুট দৈর্ঘ্যের উড়ন্ত মৃদু বিষধর বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।

শনিবার সন্ধ্যায় লালুয়া ইউনিয়নের চরনিজর গ্রামের একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

রবিবার সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার কথা রয়েছে। উজ্জ্বল সবুজ বর্ণের লম্বাটে, নলাকার, নাক লম্বা এবং সুচালো এ লাউডগা সাপের প্রধান খাবার ব্যাঙ ও সরীসৃপজাতীয় প্রাণী। সাপটি উদ্ধারের সময় অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব উপস্থিত ছিলেন।

ইউসুফ রনি বলেন, সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাপটি উদ্ধার করি। সচরাচর এসব সাপ দেখা যায় না।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh