রাতের অন্ধকারে কৃষকের ভুট্টা ক্ষেত কেটে ফসলের ক্ষতি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫, ২:০৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের বেলায় ভদ্রকোল গ্রামের গরিব কৃষক মো. আমজাদ হোসেনের ভুট্টা ফসল কে বা কারা কেটে ক্ষতি করেছে। শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে জমিতে গিয়ে ফসলের ক্ষতি দেখে স্তব্ধ হয়ে গেছেন তিনি। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ক্ষতি করা হয়েছে বলে জানানো হয়।

উল্লাপাড়ার সদর উল্লাপাড়া ইউনিয়নের ভদ্রকোল গ্রামের কৃষক মো. আমজাদ হোসেন একই গ্রামের মো. সাইফুল ইসলামের দুই খন্ডে ৭৫ শতক জমি বাৎসরিক লিজ নিয়ে ভুট্টা ফসলের আবাদ করেছেন। এর মধ্যে ৪০ শতক জমি তার বসতবাড়ির কাছে আর ৩৫ শতক বাড়ি থেকে কিছুটা দূরে। তিনি থাইল্যান্ড থেকে অধিক ফলনশীল ভুট্টা বীজ কিনে জমিতে আবাদ করেন। এর পেছনে সব মিলিয়ে প্রায় পঞ্চান্ন হাজার টাকা খরচ করেছেন তিনি। এরই মধ্যে ভুট্টা ফসলে মোচা আসতে শুরু করেছে। প্রতিবেদককে মো. আমজাদ হোসেন বলেন, শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে বাড়ি থেকে দূরে মাঠের ৩৫ শতক জমিতে গিয়ে দেখেন প্রায় ১৫ শতক জমির ভুট্টা কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। এলাকার ইউপি সদস্য মো. শাহ আলম ও গ্রামের প্রধানগণ সকালে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা দেখেছেন।

এরই মধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু ইউসুফ সকালে সরেজমিনে জমিতে গিয়ে কৃষক মো. আমজাদ হোসেনের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ধারণা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এমন কাজ করা হয়েছে।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh