সব
স্বদেশ বিদেশ ডট কম
সাংবাদিক দম্পতি সৈয়দ আনাছ পাশা ও সৈয়দা ফেরদৌসী পাশা কলি‘র দ্বিতীয় পুত্র ডা. সৈয়দ নাহিয়ান পাশা ও নাহিন চৌধুরীর বিয়েতে বর কনেকে আশির্বাদ দিতে এসেক্সের চিগেওয়েল মারকুইস কমিউনিটি সেন্টারে উপস্থিত হয়েছিলেন ব্রিটেনের বাংলামিডিয়ার সাংবাদিক,সাংস্কৃতিককর্মি রাজনীদিবিদ সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারও অতিথি।
২১ এপ্রিল ২০২৫ বাংলা ৮ বৈশাখ দিনব্যাপী ব্যাতিক্রমী এই বিয়ের অনুষ্টানে অতিথিরা একে একে এসে উপস্থিত হন দুপুর ১ঘঠিকায়। ঠিক দুই ঘটিকায় একত্রে উপস্থিত হন নবদম্পতি। আগত অতিথিরা তাদের স্বাগত জানান। দুইটা ত্রিশ মিনিটে পরিবেশন করা হয় লাঞ্চ। ঠিক পাঁচটায় অতিথিদের সাথে নিয়ে বরকনে বিয়ের কেক কাটেন। অনুষ্টানের সমাপ্তি ঘটে সন্ধ্যে ছয়টা ত্রিশ মিনিটে।
সৈয়দ আনাছ পাশা ও সৈয়দা ফেরদৌসী পাশা কলি টেবিলে টেবিলে গিয়ে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি তাদের কৃতজ্ঞতা জানান। এই সাংবাদিক দম্পতির দুই পুত্রের মধ্যে বড় পুত্র সৈয়দ মহাথির পাশা ব্রিটেনের মেইনষ্টীমের সাংবাদিক ও কনিষ্ট পুত্র সবেমাত্র ডাক্তারী পাশ করেছে। ব্রিটেনের বাংলা মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের মধ্যে এই অনুষ্টানে উপস্থিত হয়েছিলেন সাবেক প্রেস মিনিষ্টার বদরুল আহসান, আবু মুসা হাসান, নিলু হাসান, উর্মি মাজহার, আব্দুস সত্তার, সৈয়দ নাহাশ পাশা, তারেক চৌধুরী, বাতিরুল হক সরদার, সায়েম চৌধুরী, মুসলে উদ্দিন আহমদ, এম এ হান্নান, তৌহিদ শাকিল, আক্রামুল ইসলাম প্রমুখ।
এছাড়া রাজনীতিবিদ দেওয়ান গৌস সুতান, হরমুজ আলী প্রমুখ। সাংস্কৃতিক কর্মিদের মাঝে উপস্থিত ছিলেন মনিরা পারভিন শাহ রুমী হক,, স্মৃতি আজাদ সহ আরো অনেকে।
আগত অতিথিরা নব দম্পতির আগামীর পথচলা ও সুন্দর ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন।