অসুস্থ স্বামীর কারণে প্যারোলে মুক্তি চাইলেন দীপু মনি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫, ৬:২৬ অপরাহ্ণ

জুলাই-আগস্ট ছাত-জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগে আটক আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে স্বামীর অসুস্থতার কথা উল্লেখ প্যারোলে মুক্তি চেয়েছেন তিনি।

বুধবার (৩০) এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল।

এবিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, স্বামীর অসুস্থতায় প্যারোলে মুক্তি চেয়ে দীপু মনির আবেদনের শুনানি হয়। পরে আবেদন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে বলেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত বছরের ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh