গণহত্যার প্রতিবাদে লন্ডনে বেলুচিস্তান ন্যাশনাল মুভমেন্টের প্রতিবাদ র‌্যালী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১:৪২ পূর্বাহ্ণ

পাকিস্তান সরকার ও সেনাবাহিনী কর্তৃক বেলুচিস্তানে গণহত্যা, ধর্ষন ও গণহারে গ্রেফতার এবং সাস্প্রতিক সময়ে বিমান হামলা করে ৬জন বেসামরিক নাগরিককে হত্যার প্রতিবাদে লন্ডনের  কয়েকটি স্থানে ১৮ অক্টোবর ২০২৫ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যালুচিন্তান ন্যাশনাল মুভমেন্টের ব্যানারে ব্রিটেনে বসবাসরত  ব্যালুচ ডায়াসপারা কমিউনিটি প্রতিবাদ সমাবেশও মানব বন্ধন করেছে।  সকাল থেকেই ব্রিটেনের বিভিন্ন প্রান্থ থেকে শত শত বেলুচ নারীপুরুষ ও শিশুরা মানবন্ধন ও সাবেশে অংশ নেয়। সকাল ৯টা থেকে দুপুর এক ঘটিকা   পর্যন্ত ট্রাফলগার স্কয়ারে ন্যাশনাল গ্যালারির সামনে এর পর দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েল ডেভল্যাপমেন্ট অফিসের সামনে, তিনটা থেকে পাঁচটা  পর্যন্ত পার্লামেন্ট স্কয়ারে এসব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তার বলেন ৫ অক্টোবর পাক সেনাবাহিনী হেলিকাপ্টার থেকে বোমা মেরে ছয়জন বেসামরিক মানুষকে হত্যা করেছে। এর মধ্যে ৪জনই  শিশু। ওই দিন পাকিস্তান সেনাবাহিনী চারাই এলাকা সহ আরো কয়েকটি স্থানে নিরিহ মানুষের উপর আচমকা বিমান হামলা চালায় । এই হামলায় শত শত মানুষ আহত হয়েছেন। সমাবেশ থেকে ব্রিটিশ সরকার, জাতিসংঘ ও বিশ্বসম্প্রদায়ের প্রতি আহবান জানান বক্তারা । বক্তারা ব্রিটিশ সরকারকে পাকিস্তানের গনহত্যাকারী সরকারকে সবধরনের সাহায্য  বন্ধের  আহবান জানান ,সেই সাথে বিশ্ব সম্প্রদায়কে বেলুচবাসীর পাশে দাড়ানোর আহবান জানান।

বক্তারা বলেন পাকিস্তান সৃষ্টির পর থেকেই ধর্মের দোহাই দিয়ে পাকিস্তানের  স্বৈরশাসকেরা   বেলুচিস্তানের মানুষের প্রতি বৈশম্যমূলক আচরন করে আসছে।  যুগ যুগ ধরে  বেলুচরা নির্যার্তিত হয়ে আসছে। অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক ভাবে  অঞ্চলটি বৈশম্যের শিকাড়। বক্তারা বলেন পাকিস্তান সৃষ্টির পর থেকে এযাবত চার লক্ষেরও বেশী বেলুচ নাগরিককে হত্যা করেছে পাকিস্তান আর্মি। প্রতিদিন বেলুচ নারীরা পাকিস্তানী সেনা বাহিনী কর্তৃক ধর্ষনের শিকার হচ্ছে। ১৯৭১ সালে পাকিস্তিানী আর্মি ধর্মের দোহাই দিয়ে  যেভাবে বাংলাদেশে ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। সমগ্র বাংলাদেশকে যেভাবে শ্মসানে পরিনত করেছিল সেই আচরন শুরু করেছে বেলুচিস্তানে। বেলুচিস্তানে এখন চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। আহতদের চিকিৎসার সুযোগ দিচ্চেনা পাকিস্তান সরকার। প্রতিনিই ঘটছে মানবাধিকার লংঘনের ঘটনা। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।  আমার চাই গণহত্যার বিচার, চাই স্বাধীনতা আমাদের ন্যায্য অধিকার।  সমাবেশে বক্তব্য রাখেন বালুচ ন্যাশনাল মুভমেন্ট ইউকে চাপ্টারের প্রেসিডেন্ট মনজুর বালুচ, ফরেন এ্যাফেয়ার্স ফাহিম বালুচ, আবেদ বালুচ, আহমেদ বালুচ, আসমা বালুচ, নাহিদা বালুচ প্রমুখ।

ক্যাপশনঃ ছবি আছে ককেটি।

(মতিয়ার চৌধুরী  লন্ডন ১৮ অক্টোবর ২০২৫।)

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh