নির্বাচন কমিশনে তৃতীয় দিনের আপিল শুনানিতে ৪১টি আবেদন মঞ্জুর

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিনে (সোমবার) ৪১টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন।

আপিল শুনানিতে ২৪টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। পাবনা-২ আসনে নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় ১৬১/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি হয়নি। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তাঁর দায়েরকৃত ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।

উল্লেখ্য, রবিবার (১১ জানুয়ারি) শুনানিতে অপেক্ষমাণ থাকা ময়মনসিংহ-৪ আসনে ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী মো: হামিদুল ইসলাম-এর আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh