সব
স্বদেশ বিদেশ ডট কম
*ট্রানজিট না থাকায় কমবে সময় * বাঁচবে ৩০ থেকে ৭০ হাজার টাকা * ফ্লাইট সপ্তাহে দুদিন
ঢাকা-করাচি রুটে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ট্রানজিট না থাকায় কমবে সময়, বাঁচবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা। আপাতত সপ্তাহে দুদিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ।
প্রায় দেড় দশক পর আবারও পাকিস্তানে নামবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ। আগামীকাল আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা-করাচি-ঢাকা নন-স্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরোনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে দুই দেশ।
দীর্ঘদিন ১৪ বছর পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। তারা বলেন, পাকিস্তান কেমন সেটা দেখার স্বপ্ন অনেকেরই আছে। বিমান চলাচলের মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনরায় চালু হলে ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও উন্নতি হবে।
ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ। সপ্তাহে আপাতত বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে করাচি রুটে। প্রথম ফ্লাইটেই যাত্রীদের প্রত্যাশিত সাড়া পাওয়া গেছে।
এর আগে ২০১২ সালে নিরাপত্তার ইস্যুতে দুই দেশের ফ্লাইট বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। দুই দেশে যাতায়াতে দুবাই-দোহাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। কাল থেকে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় ৩০ থেকে ৭০ হাজার টাকা কমে রাউন্ড ট্রিপে সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করতে পারবেন ঢাকা-করাচির যাত্রীরা।