সব
স্বদেশ বিদেশ ডট কম

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন বাংলাদেশ হাইকোর্ট।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারক আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানি করে এ আদেশ দেন।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রিটের বিরোধিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাদের সহযোগিতা করেন আইনজীবী জহিরুল ইসলাম মূসা, আইনজীবী সাদ্দাম হোসেন, আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
শুনানিতে রিটকারি আইনজীবীরা বলেন, “বিদ্যমান সংবিধানে গণভোট করার সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়ন আদেশও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। চার সপ্তাহের রুলের উপর চূড়ান্ত শুনানি করে রায় দিবেন হাইকোর্ট। উচ্চ আদালতের এ আদেশের ফলে জুলাই সনদ ও গণভোট বিচারাধীন বিষয় হয়ে যাওয়ায় সংসদের প্রথম অধিবেশনে এ গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার সুযোগও থাকছে না।”
তবে রাজনৈতিক ইস্যুকে আদালতের কাঁধে চাপিয়ে দেয়া ভালো নজির হবে না বলে মনে করেন জামায়াতের আইনজীবী শিশির মনির।