ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রমজানের শিক্ষা আত্মসংযম, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান হাসান ইকবালের

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি ইতালি,

  • প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ

ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রমজানের শিক্ষা আত্মসংযম, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান হাসান ইকবালের পবিত্র রমজান মাস উপলক্ষে ইতালি

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমে মসজিদে ওমর এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়োজক হাসান ইকবাল বলেন, রমজান আত্মসংযম, সহনশীলতা ও ত্যাগের মাস। এই মাস আমাদের ধৈর্য ধারণ, মানবিকতা চর্চা এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার শিক্ষা দেয়। তিনি প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে হাসান ইকবালের পরিবারের সকল সদস্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।এছাড়া বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের জন্যও প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুমকেতু সোসাল অর্গেনাইজেশনের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি হাবিব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, ইউসুফ ভুইয়া, বাবু ঢালী, নয়না আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব মকদম, এলিন আহমেদ মিঠু, সাংগঠনিক সম্পাদক ফারুক ফরাজী, জলিল মিয়া, প্রচার সম্পাদক ফুহাদ বাবু, ক্রীড়া সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক শাহজালাল মাদবর, ছাত্রলীগ লাজিও সভাপতি সাইফুল বেপারী, ইতালি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি উম্মেহনী প্রিন্স, সহ সভাপতি সানজিদা ইসলাম, সাধারণ সম্পাদক পপি শামীমা, দপ্তর সম্পাদক ইফরোজ খানম ইফা, সহ ইতালি আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, তোসকলানা সমাজ কল্যান সমিতি, নব জাগরণ নারী কল্যান সমিতি তোসকলানা সহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh