মুক্তিযোদ্ধা মানিক পশারির লাশ দাফনে বাধার প্রতিবাদে লন্ডনে মানব বন্ধন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ২:৫২ অপরাহ্ণ

১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে গণহত্যা মামলার বাদি বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির লাশ দাফনে স্বাধীনতা বিরোধীদের বাঁধার প্রতিবাদে বিটেন  প্রবাসীরা মানবন্ধন করেছে। ৪নভেম্বর ২০২৬ লন্ডন সময় বিকেল পাঁচটায় পূর্বলন্ডনের আলতাব  আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গনে  ‘‘ফোরাম ফর সেকুলার বাংলাদেশ‘‘ ইউকের আয়োজনে দলমত নির্বিশেষে প্রবাসীরা অংশ নেন। ‘‘ফোরাম ফর সেকুলার বাংলাদেশ‘‘ ইউকের প্রেসিডেণ্ট সৈয়দ এনামুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক  শাহ মুস্তাফিজুর রহমান বেলাল ও মানবাধিকার কর্মি ড. আনিছুর রহমান আনিছের যৌথ সঞ্চালনয় অনুষ্টিত মানব বন্ধনে , লাশ দাফনে বাঁধাদানকারী স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করে  গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যসোসিয়েশন লন্ডনের সভাপতি কমিউনিটি নেতা হরমুজ আলী, কবি ময়নুর রহমান বাবুল, বাচিক শিল্পি মুনিরা পারভিন, শেগুপ্তা শারমিন, সেলিনা শেলী, ফজলে রাব্বি শেরন, খন্দকার তারেক রাইয়ান, রুমন আহমদ, মাহমুদ হাসান, মানবাধিকার কর্মি ড. আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক মতিয়ার চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রি একজন মুক্তিযোদ্ধার সন্তান তার সময়ে নতুন করে স্বাধীনতা বিরোধীদের উত্থান মেনে নেয়া যায়না। বক্তারা প্রধানমন্ত্রী  ও স্বরাষ্ট্রমন্ত্রেীকে উদ্দেশ্য করে বলেন, স্বাধীনতা বিরোধীরা চায় মুক্তিযুদ্ধের সকল স্মৃতি মুছে ফেলতে। এখনই এদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। নতুবা ৩০লক্ষ শহীদের আত্মা কষ্ট পাবে। এরা চায় দেশের সংবিধান মুছে ফেলতে। বক্তরা ফুটেজ দেখে লাশ দাফনে বাধাদানকারী নব্য রাজাকারদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh