সব
স্বদেশ বিদেশ ডট কম

রাজধানীর বারিধারায় বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বারিধারার ৭ নম্বর রোডের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
এক এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।