সব
স্বদেশ বিদেশ ডট কম
এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে গোল খেলেও হাল ছাড়েনি বাংলার মেয়েরা। শক্তির বিচারে অনেক এগিয়ে থাকা উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে তারা। তবে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। বিরতির পর খেলা আবার শুরু হয়েছে।
সোমবার (৯ মার্চ) পার্থের র্যাকট্যাঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে উজবেকিস্তান। বাংলাদেশের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় তারা।
ডি বক্স ছেড়ে দলকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের গোলরক্ষক মিলি।
একাধিক আক্রমণের পর ম্যাচের ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় উজবেকিস্তান। দারুণ এক আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন দিয়োরাখোন খাবিবুল্লায়েভা।
গোল হজম করার পর নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। নিজেদের মধ্যে কয়েকটি পাস খেলে উজবেকিস্তানের রক্ষণে চাপ তৈরি করে বাংলার মেয়েরা।
ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণা চাকমা অসাধারণ একটি শট নেন। তবে তা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন উজবেকিস্তানের গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা।
এরপর ৪২ মিনিটে বাংলাদেশের সামনে আসে সমতায় ফেরার দারুণ সুযোগ। বক্সে ঢুকে কোহাতি কিসকুর জন্য সুযোগ তৈরি করে দিয়েছিলেন তহুরা। কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কোহাতি কিসকু। ফলে প্রথমার্ধ শেষ হয় উজবেকিস্তানের ১-০ গোলের লিড নিয়ে।