নেতানিয়াহুর বিভ্রমের শিকার হবেন মার্কিন সেনারা : ইরানের স্পিকার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ

চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বিভ্রমের শিকার হবেন’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।

বুধবার (২৬ মার্চ) ‘এক্স’ পোস্টে তিনি লেখেন, জেনারেলরা যা ভেঙে ফেলেছেন, সৈন্যরা তা ঠিক করতে পারবেন না। বরং তারা নেতানিয়াহুর বিভ্রমের শিকার হবেন।

মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তিনি বলেন, আমাদের ভূমি রক্ষার যে সংকল্প, সেই পরীক্ষা নিতে আসবেন না।
মধ্যপ্রাচ্যে আরো তিন থেকে চার হাজার মার্কিন সেনা পাঠানো হচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর আসার মধ্যে এমন প্রতিক্রিয়া জানালেন স্পিকার।

সূত্র: আল জাজিরা

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh