হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে শিশুর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ

হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। আগের দিন রাতে কক্সবাজার হাসপাতাল থেকে শিশুটিকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ওই শিশুর হামের উপসর্গ ছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার হাম হয়েছে কি না তা জানতে কক্সবাজার থেকেই নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল, কিন্তু প্রতিবেদন পাওয়া যায়নি।

তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম কর্নারে মোট ৩২ শিশু ভর্তি আছে। তাদের মধ্যে হাম আক্রান্ত রয়েছে চারজন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh