সব
চট্টগ্রাম সংবাদদাতা ::,
আগামী ২৫ এপ্রিল (শনিবার) চট্টগ্রামের ফটিকছড়িতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র মুফতি আবু মাখলুন মুহাম্মদ বাবুনগরী।
তিনি জানান, গতকাল বুধবার (১ এপ্রিল) দুপুরে আমিরের মোবাইলফোনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফোন করে সফরের তথ্য নিশ্চিত করেছেন।
ফোনালাপে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ এপ্রিল ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় এসে আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এ সফরকে ঘিরে ইতোমধ্যে ফটিকছড়ি উপজেলায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস ও প্রত্যাশা।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ফটিকছড়ি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা। প্রধানমন্ত্রীর এই সফর কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়, এটি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।