পাঁচ দিনের সফরে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ


পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ রোববার তিনি এই দুই দেশের উদ্দেশে রওনা হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

পাঁচ দিনের এই সফর শেষে সেনাপ্রধান আগামী সপ্তাহে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh