সব
নিজস্ব প্রতিবেদক,
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও চ্যানেল এস টেলিভিশনের লুটন প্রতিনিধি সিনিয়র রিপোর্টার তাজ উদ্দিন আহমেদের পিতা হাজী মোহাম্মদ ইয়ারিছ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ২১ জুলাই বাংলাদেশ সময় ভোর ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ছয় ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ সিলেটের পীর মহল্লা কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর এবং দ্বিতীয় জানাজার নামাজ বালাগঞ্জ উপজেলার মোহাম্মদপুর জামে মসজিদে বাদ এশা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে তাজ উদ্দিন আহমেদের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন এবং কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান এক যৌথ শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করেন।