নবীগঞ্জে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি,

  • প্রকাশিত: ২ আগস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ

নবীগঞ্জ পৌরসভার সাবেক প্রথম মেয়র, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেছে লাল-সবুজ সাইক্লিং ক্লাব, নবীগঞ্জ।

শনিবার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে তাঁর শিক্ষা, সমাজসেবা এবং নবীগঞ্জ পৌরসভার উন্নয়নে দীর্ঘদিনের অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী একজন সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবে নবীগঞ্জবাসীর কাছে সুপরিচিত। শিক্ষা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয়।

সম্মাননা গ্রহণ শেষে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী লাল-সবুজ সাইক্লিং ক্লাবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যুবসমাজকে খেলাধুলা, ভ্রমণ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে। তবেই একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।

লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী, ক্লাবের সাধারণ সম্পাদক মোজাহিদ আহমদ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার রশীদ বুলবুল, কাউসার আহমেদ, সৌমিক ও মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের এক পর্যায়ে অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh