৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ

দেশ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং গ্লোব লার্নিং পাথওয়ের প্রেজেন্টেশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬। আগামী ২৫ অক্টোবর বার্মিংহামের বিংলি হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এবারের অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। এতে ব্যবসা, পেশা ও কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের ৩৩টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে।
অ্যাওয়ার্ডস অনুষ্ঠানকে সামনে রেখে ৮ ই অগাস্ট লন্ডনের হলিডে ইন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন দেশ ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার চেয়ারম্যান ড. মিসবাহুর রহমান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মো. ইকবাল, ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব সাবরু, ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ, মিডিয়া কো-অর্ডিনেটর বদরুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর আলেয়া খান।
অনুষ্ঠানের শুরুতে দেশ ফাউন্ডেশন ইউকে কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ফারহানা মৌ।

আরো বক্তব্য রাখেন সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সাংবাদিক নবাব উদ্দিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি তারেক চৌধুরী,হাফিজ আলম বখত সিইও এ টি এন বাংলা।ফারহান মাসুদ চ্যানেল এস প্রেজেন্টার সাংবাদিক তাইসির মাহমুদ, সাংবাদিক রহমত আলী, বৃটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ এবং ডাইরেক্টর ড. শাহানুর খান, সাবিরুল ইসলাম,দেলেয়ার উদ্দিন।আনোয়ার খান,রিয়া বক্তারা ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সাফল্য ও অবদানকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ব্রিটিশ বাংলাদেশিদের অর্জনকে বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে ব্যবসা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যেতে উৎসাহিত করতে এই অ্যাওয়ার্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এবারের অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, কমিউনিটি নেতা ইউরুপ থেকেও উদ্দ্যুক্তরা এবং গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেবেন। লন্ডনের প্রেস লংচিং অনুষ্টানে উপস্থিত হওয়ার জন্য সকল মিডিয়া পেশাজীবীদের আন্তরিক শুভেচ্ছা .

আপনি যদি কাউকে নমিনেট করতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটে লগইন করুন: www.desfoundation.org.uk

এই নম্বরে যোগাযোগ করতে পারেন:0121 231 1006 অথবা ইমেইল করতে পারেন: info@desfoundation.org.uk
Facebook Deshfoundationuk

যারা আমাদের অনুষ্ঠানের স্পন্সর হতে আগ্রহী, তাদের জন্যও স্পন্সরশিপের সুযোগ এখন উন্মুক্ত রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh