গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ

চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার সমাধান হবে।

শনিবার (১৫ আগস্ট) মহাখালী কড়াইল টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দরিদ্রদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। গ্যাসের সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কারিগরি ত্রুটি কমানো হয়েছে, দ্রুতই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি মিলবে।

এ সময় বিরোধীদলের সমালোচনা করে এসব সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে, তখনই দেশের উন্নয়ন হবে। আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস দেওয়ার কাজ শুরু হবে। উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করবে সরকার।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh