টেমস নদীর তীরে লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের প্রাণবন্ত আয়োজন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ

টেমস নদীর তীরে অভিজাত রেডিসন ব্লু হোটেলে মনোরম পরিবেশে লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের এক প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক, বিশিষ্ট অতিথি, আয়োজক এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে বিকেলটি হয়ে ওঠে আনন্দমুখর ও স্মরণীয়।

আগামী ৬ সেপ্টেম্বর, রবিবার, লন্ডনের রেডিসন ব্লু হোটেল ক্যানারি ওয়ার্ফে অনুষ্ঠিত হবে দশম লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার ২০২৬। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে দিনব্যাপী এই আয়োজন। সবার জন্য ফেয়ারে প্রবেশ সম্পূর্ণ ফ্রি। গত মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন সোহানা আহমেদ ও আহাদ আহমেদ ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের সিইও সোহানা আহমেদ এবং ম্যানেজিং ডিরেক্টর আহাদ আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন চ্যানেল এস-এর সিইও তাজ চৌধুরী, দিশা প্রিমিয়াম রাইসের ফাউন্ডার সুনীল চান্দরানা, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরী, সেক্রেটারি আকরাম হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, ব্রিটিশ বাংলাদেশি হু’জ হু-এর ফাউন্ডার আব্দুল করিম গনি, ইউকে রয়্যাল ক্যারিজেসের ডিরেক্টর আলী মিয়া, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ জুবায়ের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ট্রেজারার আব্দুল হান্নান, হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান এবং ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ স ম মাসুম, কয়েছ আলী, হাসনাত চৌধুরী, আলাউর রহমান শাহীন, সালেহ আহমদ, ফয়ছল মাহমুদসহ আরও অনেকে।

টেলিভিশন, অনলাইন ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের সরব অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

টেমস নদীর তীরে আয়োজিত এ মিলনমেলায় সাংবাদিক, অতিথি ও আয়োজকদের মধ্যে প্রাণখোলা আড্ডা, মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। নদীর নৈসর্গিক সৌন্দর্য এবং উপস্থিত সবার আন্তরিকতায় বিকেলটি হয়ে ওঠে ব্যতিক্রমী ও স্মরণীয়।

আয়োজকরা জানান, লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারকে ঘিরে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh