লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্য রীনা দাশের পিতার পরলোকগমন : ক্লাব নেতৃবৃন্দের শোক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও আইঅন টেলিভিশনের নিউজ প্রেজেন্টার রীনা দাশের পিতা পিডিবির অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর অজিত কুমার দত্ত পরলোকগমন করেছেন।

গত ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দুই কন্যা ও এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অজিত কুমার দত্ত ১৯৫০ সালে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাস করেন। পরে বোয়ালখালী স্যার আশুতোষ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ১৯৫৫ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

সমাজের মানুষের কল্যাণে তিনি নীরবে কাজ করে গেছেন। প্রস্তাবিত ইসকন মন্দিরের জন্য ভূমি দান, দুস্থ ও রোগীদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন।

প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক

রীনা দাশের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় অজিত কুমার দত্তের আত্মার শান্তি কামনা করেন।

একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং স্বজনদের এ শোক সইবার শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh