গাছের গোড়ায় মুখ বাঁধা তিন বস্তা, খুলে মিলল ছয় টুকরা মরদেহ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ণ


ফরিদপুরের মধুখালী উপজেলায় ধান ক্ষেতের পাশ থেকে তিনটি প্লাস্টিক বস্তায় ভরা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় সড়কের থেকে বস্তাগুলো উদ্ধার করা হয় বলে জানান মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান।

পুলিশ জানায়, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ফরিদপুরগামী সড়কের ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধান ক্ষেতের পাশে একটি তালগাছের গোড়ায় তিনটি মুখ বাঁধা প্লাস্টিকের বস্তা দেখতে পান স্থানীয় পথচারীরা। পরে তারা জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ ফোন করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলোর মুখ খুলে মরদেহের খণ্ডাংশগুলো দেখতে পায়।

পুলিশ আরও জানায়, মরদেহটি আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষের। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh