পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ


বাংলাদেশ পুলিশের ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক হাসান আমীনকে এসবি ঢাকায় অতিরিক্ত পুলিশ সুপার, পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. লাবীব আব্দুল্লাহকে ট্যুরিস্ট পুলিশে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাককে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার শ্যামলী রানী বর্মনকে শিল্পাঞ্চল পুলিশে এবং খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমানকে হবিগঞ্জের মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২৩ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য হবেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh