যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ


ব্রিটিশ সামরিক ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে সব বোমারু বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন।

এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা তাদের বোমারু বিমানগুলো ওই ঘাঁটি থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নিজেদের ঘাঁটিতে নিয়ে গেছেন।

সাম্প্রতিক একটি ‘সন্দেহজনক ঘটনা’র প্রেক্ষিতে এমন পদক্ষেপ দৃশ্যমান হলো। বর্তমান ওই ঘটনাটির তদন্ত করছে যুক্তরাজ্যের সন্ত্রাস দমন পুলিশ।

রোববার আরএএফ ফেয়ারফোর্ড থেকে বি-১ বোমারু বিমানগুলো উড়ে গেছে বলে ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্যে দেখা যাচ্ছে।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ বিমান আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করে আসছিল যুক্তরাষ্ট্র। সেখানে মার্কিন প্রায় এক ডজন বি-১ বোমারু ছিল, যেগুলো ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে।

এমন সিদ্ধান্তের কারণ সম্পর্কে পরিষ্কার করে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে গত ২৭শে সেপ্টেম্বর বিমানঘাঁটির কাছে তিনটি ‘সন্দেহজনক যানবাহন’ দাঁড়িয়ে থাকা ঘিরে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল, সেটির জেরেই পদক্ষেপটি নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh