বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর উদ্বোধন ও জার্সি উন্মোচন সম্পন্ন

বদরুল মনসুর,

  • প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ৮:০৪ পূর্বাহ্ণ

“বৃটেনের ওয়েলস এর রাজধানী কাডিফ শহরের নব প্রজন্মের সন্তানদেরকে খেলার ভূবনে উৎসাহিত করা, তাদের প্রতিভা বিকাশে সহযোগিতা এবং ইয়াংদের জন্য একটি সুন্দর, সুস্থ ও ইতিবাচক পরিবেশ তৈরি করার লক্ষ্যে রোববার ২২ শে নভেম্বর সন্ধ্যায় গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর শুভ উদ্বোধন ও নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর প্রেসিডেন্ট জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে এবং স্পোর্টস অর্গানাইজার আকমল আলী ও ক্লাবের জেনারেল সেক্রেটারি রুমন রেজা চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই আনন্দঘন অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেসিডেন্ট কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, ওয়েলস স্পোর্টস সেন্টার এর কর্মকর্তা থমাস ক্লার্ক, কমিউনিটি সংগঠক লিয়াকত আলী, ব্যাবসায়ী জহির আহমেদ, সাংবাদিক সৈয়দ কাহের, ও তরুণ ব্যাবসায়ী মুজিবুল হাসান নিউটন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

এছাড়াও ক্লাবের সহ-সভাপতি: মোঃ হায়দার, জয়েন্ট সেক্রেটারি এনাম আহমেদ, ট্রেজারার জাহিদ হাসান ও জয়েন্ট ট্রেজারার মোঃ রিয়াজ মুর্শেদ, জুলফিকার হায়দার জুয়েল,নাজমুল আহমেদ, তানজু আহমেদ,রাজ বাহাদুর,রুমান আহমেদ,শামিম আহমেদ ও রায়হান আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ ক্লাবকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার আহবান জানান।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর সহ আমন্ত্রিত অতিথিরা খেলাধুলা এমন একটি শক্তিশালী মাধ্যম, যা বয়স, ধর্ম, বর্ণ ও সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে মানুষকে একত্রিত করে। খেলাধুলা আমাদের তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দলগত ঐক্য, আত্মবিশ্বাস এবং সর্বোপরি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় বলে অভিমত ব্যাক্ত করেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh