সব
লন্ডন প্রতিনিধি,
সভাপতি ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা
সাধারণ সম্পাদক মজহারুল হক বাবু
যুক্তরাজ্যে বসবাসরত গাজীপুরবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয়ে ‘আমরা গাজীপুরবাসী ইউকে’র ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ২২ নভেম্বর রোববার পূর্ব লন্ডনের গ্র্যান্ড রাসোই রেস্টুরেন্টে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মজহারুল হক বাবু।
কমিটির উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন এমদাদ তালুকদার এমবিই, ফজলে রব্বানী সাজ্জাদ ও অ্যাডভোকেট মনিরুজ্জামান খান।
কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন ও মাহফুজা রহমান; সহসভাপতি ড. তুষার চৌধুরী ও হাসিব চৌধুরী সম্রাট; যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজিবুর রহমান সরকার ও নাজমুল হক খান; সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জাহিদুল আবেদীন; সহকারী যুগ্ম সাংগঠনিক সম্পাদক সালমা বেগম; কোষাধ্যক্ষ সৈয়দ আফজাল হোসেন; সহকারী কোষাধ্যক্ষ রেহানা পারভীন।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক খালেদা জামান পূর্ণি, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক জাওয়াদ বিন কবির তৌকি, দপ্তর সম্পাদক রুহুল আমিন বিলাল, শিক্ষা ও গবেষণা সম্পাদক আলভিয়া হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামালিয়া মাহজাবিন বুবলী এবং সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন রাবেয়া রহমান ঝিলিক।
সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার শাকির আহমেদ, প্রফেসর স্যামুয়েল চৌধুরী ও মিহির এমডি মুহিবুজ্জামান। কার্যনির্বাহী সদস্যরা হলেন এম এ মামুন, শহিদুল ইসলাম, শুমি চৌধুরী, ড. রুবিনা আফরোজ, নিরোদ কুমার বর্মণ, ইসমাইল হোসেন সুমন, হাফেজ শাহরিয়ার, ইমরান সরকার ও মোহাম্মদ ইসলাম সাজেদ।
নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা বলেন, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা, সততা, জবাবদিহিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত গাজীপুরবাসীর মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করাই তাঁদের লক্ষ্য।
সাধারণ সম্পাদক মোহাম্মদ মজহারুল হক বাবু বলেন, ‘আমরা গাজীপুরবাসী ইউকে’ একটি অরাজনৈতিক, ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক সামাজিক সংগঠন হিসেবে সকল গাজীপুরবাসীর কল্যাণে কাজ করবে। সংগঠনকে যুক্তরাজ্যে বসবাসরত গাজীপুরবাসীর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণ কামনা করেন।
সংগঠনের স্লোগান—‘আমাদের শিকড়, আমাদের হৃদয়, আমাদের গাজীপুর।’