তিন বিচারপতির পদত্যাগ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ৬:৪১ পূর্বাহ্ণ

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। হলেন- বিচারপতি সালমা মাসুদ চেীধুরী, বিচারপতি কাজী রেজা-উল-হক, বিচারপতি এ. কে. এম. জহিরুল হক।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন ও বিচার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংবিধানের ৯৬ (৪) এর অনুচ্ছেদ অনুযায়ী এই তিনজন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh