ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ

ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সবকিছু ঠিক থাকলে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি নাগাদ একদিনের সফরে ঢাকা আসবেন তিনি। শুক্রবার (০৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

এদিকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন জানিয়েছেন, সফরের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। সবশেষ ২০১২ সালের নভেম্বরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা এসেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-এইট শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ জানাতে বিশেষ দূত হিসেবে ১২ ঘণ্টার সফর করেন তিনি।

জানা গেছে, এ বছরের জুনে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নির্মাণ কাজ শেষ হতে পারে। এর উদ্বোধন ঘিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইসলামাবাদে নেয়া যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করছেন পাকিস্তান।

 

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh