সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩১ বছর পূর্তি উদযাপন ও “পিস হোম” প্রকল্পের ঘোষণা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ আগস্ট ২০২৫, ৯:৫৮ পূর্বাহ্ণ

লন্ডনে গত ১৫ জুলাই অনাড়ম্বরভাবে উদযাপিত হয়েছে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ৩১তম বর্ষপূর্তি। এই অনুষ্ঠানকে ঘিরে একাধিক গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, অনুষ্ঠানে বাংলাদেশের দুঃস্থ মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে “পিস হোম” প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

উল্লেখযোগ্য এই ঘোষণা উপলক্ষে এলবি২৪ টিভির কনফারেন্স রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পিস হোম গ্লোবাল ও কানেকটিং কমিউনিটির চেয়ারপার্সন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন স্পেকট্রাম বাংলা রেডিও টিভির ফাউন্ডার মিছবাহ জামাল।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্দিং বরা কাউন্সিলের সাবেক মেয়র ও হেনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাউন্সিলার ফেরদৌসী হেনা চৌধুরী, এলবি২৪-এর প্রতিষ্ঠাতা শাহ ইউসুফ, নতুনদিনের ফাউন্ডার ডিরেক্টর এম এ মতিন, পিস হোম পৃষ্ঠপোষক মানিক মিয়া, এলবি২৪-এর ম্যানেজিং এডিটর সাংবাদিক মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ অহিদ উদ্দিন, বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মো. আব্দুল মুকিতসহ আরো অনেকে।

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়ারিছ আলী, আংগুর আলি, মদরিস আলি মোফজ্জিল, মো. দিলওয়ার হোসেন, সাংবাদিক শেরওয়ান কামালি, নাহিদা মিছবাহ, পিস হোম ইউএসএর কো-অর্ডিনেটর বাবলি আহমেদ, সমাজসেবী কাজী মামুনুর রশীদ, জয়দুল হক ও এস এম মাহমুদুল হক।

অতিথিরা রেডিও ও টিভির সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং পিস হোম প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, “পিস হোম” প্রকল্পের কার্যক্রম ইতোমধ্যে বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ বাঘায় গত ১১ জুলাই থেকে শুরু হয়েছে, যেখানে দুঃস্থ মানুষের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে একটি মানবিক সেবা কার্যক্রম চালু হলো, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হওয়ার প্রত্যাশা রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh