ট্রাকের ধাক্কায় সেনা সার্জেন্ট নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ণ

ছুটি শেষে কর্মস্থল কুমিল্লা সেনানিবাসে ফেরার পথে নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মারা গেছেন সেনাবাহিনীর একজন সার্জেন্ট।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে লালপুর-বনপাড়া আঞ্চলিক সড়কের বড়াইগ্রামের ভবানীপুর ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সার্জেন্টের নাম মামুনুর রশীদ (৩৬)। তিনি নাটোরের লালপুরের ওয়ালিয়া বড় ময়না গ্রামের আব্দুল মজিদের ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস জানান, ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন সেনা সার্জেন্ট মামুনুর রশীদ। ছুটি শেষ হলে নিজ কর্মস্থল কুমিল্লা সেনানিবাসে ফেরার জন্য সন্ধ্যায় বাড়ি থেকে ইজিবাইকে করে বনপাড়া বাসস্ট্যান্ডের দিকে রওনা হন তিনি। বনপাড়ার কাছাকাছি ইক্ষু খামার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাক ওই ইজিবাইককে ধাক্কা দিলে তার মাথায় আঘাত লাগে। এতে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং সেখানে কিছুক্ষণ পর মৃত্যু হয়।

সার্জেন্ট মামুনুর রশীদের এক স্ত্রী ও সাত বছর বয়সি এক ছেলে রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh