সব
স্বদেশ বিদেশ ডট কম

নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকা-১০ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফেইসবুকে ভিডিও পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। আপনাদের সহযোগিতা ও সমর্থন কাম্য।
ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ আসন গঠিত। নির্বাচনে প্রার্থী হতে গত বুধবার অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে উপদেষ্টা আসিফ মাহমুদ।