সব
মতিয়ার চৌধুরী-লন্ডন,

৬ জানুয়ারী মঙ্গলবার লন্ডন সময় বিকেলে পাঁচটায় পূর্বলন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে গ্রেটার শাহারপাড়া যুবসংঘের ৩৮তম বার্ষিক সাধারন সভা সংগঠনের সভাপতি আবুল বশর কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম কামালীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সাবেক সেক্রেটারি আব্দুল আউয়াল কামালী সেজু।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং আলোচনা পূর্বক সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। শাহারপাড়া শাহ কামাল রহ. ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক জলসার প্রাক্কালে সংগঠনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও তহবিল সংগ্রহ করা হয়। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত উপস্থিত সকলের সম্মতিক্রমে গৃহিত হয়।
সভায় সাংগঠনিক আলোচনায় অংশ নেন – কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রহিম কামালী, সংগঠনের সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সভাপতি আখতার মিয়া কামালী, সাবেক সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, আব্দুল আউয়াল কামালী, সিদ্দেক কামালী, চুনু মিয়া কামালী, রায়হান কামালী, জাইদুর কামালী, শিবলু মিয়া, হাবীব কামালী, শ্যামল কামালী প্রমুখ।
এখানে উল্লেখ্য যে আজ থেকে ৩৮ বছর পূর্বে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহারপাড়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কয়েক জন তরুন ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ কামাল (রঃ) স্মৃতিবিজরিত গ্রেটার শাহারপাড়া এলাকার শিক্ষা, মানবসেবা সহ বহুমুখী উন্নয়ন পরিকল্পনা নিয়ে এই সংগঠনটির যাত্রা শুরু করেন। প্রতিষ্টার পর থেকে সংগঠনটি এলাকার উন্নয়নে বহুমখী কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।