সব
মতিয়ার চৌধুরী-লন্ডন,
গেল ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার বৃটেনে প্রবাসী হবিগঞ্জবাসীর সর্ববৃহৎ সংগঠন হবিগঞ্জ সোসাইটি ইউকে এর পক্ষ থেকে হবিগঞ্জের কৃতি সন্তান, আন্তর্জাতিক ফুটবলার ও ইংল্যান্ড প্রিমিয়ার লীগ খেলোয়ার বর্তমান বাংলাদেশ দলের খেলোয়ার হামজা চৌধুরীর সম্মানে এক সংবর্ধনা ও গালা ডিনারের আয়োজন করা হয়। এই অনুষ্টানটিকে অনুষ্ঠানকে তিন ভাগে ভাগ করা হয়।প্রথম পর্বে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ন ছিল বার্মিংহামের অভিজাত হলটি। হামজা চৌধুরীকে উদ্দেশ্য করে বিভিন্ন রকমের ফেষ্টুন আর ব্যানারে সজ্জিত ছিল পুরো হল। হামজা চৌধুরী হলে যখন প্রবেশ করেন তখন ছোট ছোট শিশু আর আগত অতিথিরা বাংলাদেশের পতাকা নাড়িয়ে তাকে স্বাগত জানান।
হামজা চৌধুরীকে বরন করেন সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু, সেক্রেটারি এম. এ. মুন্তাকিম, উপদেষ্টা রানা মিয়া চৌধুরী, শমশেদ বখত্ চৌধুরী ও ট্রেজারার জিয়া তালুকদার। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুফতি আব্দুল্লাহ চৌধুরী। সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু ও যৌথভাবে পরিচালনা করেন উপদেষ্টা রানা মিয়া চৌধুরী ও ট্রেজারার জিয়া তালুকদার। স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি, হামজা চৌধুরী সহ আগত সকলকে স্বাগত জানান ও এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সোসাইটির সেক্রেটারি এম. এ. মুন্তাকিম হামজা চৌধুরী পরিবারসহ উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেক্রেটারি তার বক্তব্যে সোসাইটির কার্যক্রম ও হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির কার্যকরী মেম্বার হিসেবে সদস্যপদ গ্রহন করায় ধন্যবাদ জানান।
অনুষ্টানের দ্বিতীয় পর্বে, ছিল হামজা চৌধুরীকে ক্রেষ্ট ও সদস্য পদ গ্রহন করায় বরন ও হবিগঞ্জের গর্ব গুনিজনদের এওয়ার্ড প্রদান। প্রথমেই হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটি ইউকের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। পরে হামজা চৌধুরী ক্রেষ্ট তুলে দেন হবিগঞ্জ সোসাইটি ইউকের উপদেষ্টা ও বার্মিংহ্যাম বাংলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদকে “আউটস্টান্ডিং কন্ট্রিবিশন টু দ্যা মিডিয়া”। মারুফ আহমদ তিন দশকের অধিক সময় ধরে সাংবাদিকতা ও সাহিত্য চর্চার সাথে জড়িত, একজন গুনি লেখক ও প্রাবন্ধিক। একাধারে প্রায় ২০ বছর ধরে বাংলা ভয়েস পত্রিকার সম্পাদনা করে আসছেন।
এরপর ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ইউকের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক এ রহমান অলি কে হবিগঞ্জ সোসাইটি ইউকে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সাংবাদিক অলির হাতে ক্রেস্ট তুলে দেন হামজা চৌধুরী। সাংবাদিক এ রহমান অলি ১৯৯৭ইং সালে ফটোসাংবাদিক হিসেবে সাপ্তাহিক হবিগঞ্জ পরিক্রমা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন পরবর্তীতে ঢাকায় একটি দৈনিক পত্রিকায় সিনিয়র ষ্টাফ রিপোর্টার হিসেবে প্রায় ৮বছর কাজ করেন। প্রায় ২৮বছর যাবত এ পেশায় জড়িত। বর্তমানে নিউজ পোর্টাল “চেনেল এনআরবি ইউকে” এর চিপ এডিটর, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর লন্ডন প্রতিনিধি ও দৈনিক সুপ্রভাত মিসিগান এর ইউকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এওয়ার্ড বিতরন শেষে আগত অতিথিদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়।
তৃতীয় পর্বে ছিল ফটোসেশান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। হামজা চৌধুরীর সাথে সকলে ফটো সেশনে অংশ নেন। পুরো অনুষ্টানটি গান গেয়ে মাতিয়ে রাখেন হামজা চৌধুরীর পিতা দেওয়ান মোর্শেদ চৌধুরী, এ রহমান রহমান অলি, এডভোকেট মীর গোলাম মোস্তফা ও বার্মিংহামের প্রখ্যাত গায়ক সেবুল। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী হবিগঞ্জবাসী অংশ নেন।