কায়সারুল ইসলাম সুমনের মাগফেরাত কামনায় লন্ডনে দোয়া মাহফিল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ

সদ্য প্রয়াত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে মাগফেরাত কামনায় লন্ডনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুম সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মতিউল হক।

অনুষ্ঠানের শুরুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী মরহুমের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও মুহাম্মদ জুবায়ের। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার মো. আব্দুল হান্নান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, মিডিয়া ও আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ এবং নির্বাহী সদস্য মো. এনামুল হক চৌধুরী।

অন্যান্যের মধ্যে ছিলেন সিনিয়র সাংবাদিক রহমত আলী, আবদুল মুনিম জাহেদি ক্যারল, আবদুল করিম গনি, মাহবুব রহমান, শামসুল তালুকদার, আবদুল কাইয়ুম, রেজাউল করিম মৃধা, আনোয়ারুল ইসলাম অভি, আফজাল হোসাইন, শওকত মাহমুদ টিপু, হাসনাত চৌধুরী, খালেদ মাসুদ রনি, হাবিবুর রহমান হাবিব, মাহবুব আলী খানসুর, আসাদুজ্জামান শুভ, সুয়েজ মিয়া ও ফজলু মিয়াসহ আরও অনেকে। এ সময় বার্মিংহাম থেকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের অনেক সদস্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ায় শরিক হন।

উল্লেখ্য, মরহুম কায়সারুল ইসলাম সুমন সম্প্রতি পরিবারসহ বাংলাদেশে বেড়াতে এসে গত ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh