বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো এনএসি, অ্যাডহক কমিটির সভাপতি তামিম

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ৫:১২ অপরাহ্ণ

বিসিবির সবশেষ নির্বাচনে অনেক অনিয়ম ও দুর্বলতা খুঁজে পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত তদন্ত কমিটি। সেসব পর্যবেক্ষণের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া দিয়েছে এনএসসি। এই কমিটি বাদ দিয়ে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটিও ঘোষণা করেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিবাবক সংস্থাটি।

জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিকেলে সংস্থাটির পরিচালক (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান জানান, এনএসসি নীতিমালা ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী আমিনুলের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তটি বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসিকে জানানো হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এই কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রোববার। এর দুই দিন পর ব‍্যবস্থা নিল জাতীয় ক্রীড়া পরিষদ

বিসিবির অ্যাডহক কমিটি:

তামিম ইকবাল (কমিটির প্রধান), ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাসনা ইমাম।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh