সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল : লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ

চ‍্যানেল এস-এর স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক দেশ এর বার্তা সম্পাদক, লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ও এফএম নিউজ-এর এডিটর ফয়সল মাহমুদের মাতা মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি- রাইজউন) ।

৮ মে শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তিনি সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৬০ বছর । তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন । মনোয়ারা বেগম সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামের ছোট বেজগ্রামের মরহুম আব্দুল খালিকের সহধর্মিনী ।
৯ মে শনিবার সকাল সাড়ে ১০ টায় বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের ছোট বেজগ্রাম গোরস্থানের পাশে জানাজা শেষে দাফন করা হয় ।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের প্রেসিডেন্ট তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হোসাইন ও ট্রেজারার মো. আব্দুল হান্নান। শোকবার্তায় নেতৃবৃন্দ মারহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ বলেন, আমাদের সহকর্মী মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে মহান আল্লাহ তায়ালা যেন ফয়সল মাহমুদ ও তাঁর পরিবার-পরিজনকে ধর্য্য ধরার শক্তি দান করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh