মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন পাক-বোলার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ মে ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ঘটে গেল দুর্ভাগ্যজনক এক ঘটনা। মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হলেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার হাসান আলি।

ইনিংসের অষ্টম ওভারে তৃতীয় বোলার হিসেবে আক্রমণে আসেন হাসান। নিজের ওভারের পঞ্চম বলে বাংলাদেশের অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম ভুল করে খেললে বল তার ব্যাটে লেগে বোলারের সামনে উঠে যায়। হাসান লাফিয়ে ক্যাচ ধরার চেষ্টা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং মাথায় সরাসরি আঘাত পান।

ঘটনার পরপরই মাথায় হাত দিয়ে মাঠে বসে পড়েন তিনি। চিকিৎসকরা দ্রুত মাঠে এসে প্রাথমিক চিকিৎসা দিলেও অস্বস্তি কমেনি। অবশেষে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে তার ইনজুরির তীব্রতা কতটা।

শনিবার (১৬ মে) সিলেটে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। সাদমান ইসলামের জায়গায় অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিমের, এবং এবাদত হোসেনের বদলে ফিরেছেন শরিফুল ইসলাম।

অন্যদিকে সিরিজ বাঁচানোর লড়াইয়ে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। বাবর আজম, খুররাম শাহজাদ ও সাজিদ খান দলে ফিরেছেন।

ঢাকা টেস্টে ১০৪ রানের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। এখন সিলেটে পাকিস্তানের সামনে চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠল হাসান আলির এই আকস্মিক ইনজুরিতে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh