পঞ্চম বারের মতো নির্বাচিত হওয়ায় কাউন্সিলার রহিমা রহমানকে সম্বর্ধনা দিল নিউহ্যামবাসী

মতিয়ার চৌধুরী-লন্ডন,

  • প্রকাশিত: ৪ জুলাই ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ

এশিয়ান অধ্যুসিত পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলে, টানাপঞ্চম বারের মতো কাউন্সিলার নির্বাচিত হওয়া এবং প্রথম ব্রিটিশ-বাংলাদেশি হিসেবে দীর্ঘদিন  কাউন্সিলের চেয়ার এবং  বারার ফাষ্ট সিটিজেন  হিসেবে সফল ভাবে  দায়িত্ব পালন কারায়  নিউহ্যাম মালটিক্যালচারাল সোসাইটি, কাউন্সিলার রহিমা রহমানের সম্মানে এক সম্বর্ধনা সভার আয়োজন করে।

  গেল ২৯ জুন ২০২৬ সোমবার লন্ডন সময় দুপুর ১টায়, লন্ডন-ই-৬এর   গ্রেঞ্জউড স্ট্রীটের একটি কমিউনিটি সেন্টারে এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সাংবাদিক আজিজুল আম্বিয়া ও শামীমা মিতার যৌথ সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন  রহিমা রহমানের স্বামী সাবেক কাউন্সিলার মুজিবুর রহমান (জসিম), বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলের সাবেক কাউন্সিলার ওসমান গণী, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাংবাদিক মুঞ্জের  আহমদ চৌধুরী, কমিউনিটি নেতা হেলাল খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন,  শাহ শহীদ আলী, লৎফুর রহমান সায়াদ, হাদি খান, আব্দুল বাছিত, আব্দুল মুকিত, আব্দুল বাছির প্রমুখ।

আয়োজনের জন্য পরিবারের পক্ষ থেকে সাবেক কাউন্সিলার মুজিবুর রহমান জসিম কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাবেক কাউন্সিলার ওসমান গণি এবং সাংবাদিক মতিয়ার চৌধুরী রহিমা রহমানের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।  বক্তারা বলেন নিউহ্যামের ইতিহাসে টানা পাঁচবারের মতো রহিমা রহমান  নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন, এর আগে কেউ এই বারা থেকে পঞ্চম বারের মতো নির্বাচিত হতে পারেননি। এবছর নিউহ্যাম সহ সমগ্র দেশে যেখানে লেবার দলের আসন কমেছে, রহিমা রহমানের ভোটের সংখ্য বেড়েছে। এটি গর্বের বিষয়।  রহিমা রহমান কাউন্সিলের চেয়ার হিসেবে দায়িত্ব  সফল ভাবে দায়িত্ব পালন করে ব্রিটিশ মালটি ক্যালচারাল সোসাইটিতে ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির মুখ উজ্বল করেছেন।  নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কাউন্সিলার রহিমা রহমান অনেকটা আবেগ  তারিত কণ্টে বলেন আজ  ‘‘তার পিতা-মাতা জীবিত থাকলে আনন্দিত হতেন।‘‘  তিনি বলেন পিতার আদর্শই আমার পথ চলার অনুপ্রেরণা।

 সাংবাদিক আজিজুল আম্বিয়া রহিমা রহমানের দীর্ঘ রাজনৈতিক পথচলা, জনসেবামূলক কর্মকান্ড  এবং কমিউনিটির উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য অবদানের ওপর আলোকপাত করেন । এ সময় বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল শুভেচ্ছা জানানো হয়। নোয়াখালী সমিতির পক্ষ থেকে এম ডি সোহাগ-এর নেতৃত্বে এবং শরীয়ত পুর সমিতির পক্ষ থেকে হাদী খান সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রবাসী নবীগঞ্জ বাসীর পক্ষ থেকে শাহ শহিদ আলী ও সাংবাদিক মতিয়ার চৌধরী , প্রবাসী বিয়ানীবাজার বাসির পক্ষ থেকে লুৎফুর রহমান সায়াদ  রহিমা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা  জানান। আগতদের সম্মানে আয়োজন করা হয় মধ্যাহ্ন ভোজের। আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের এতে সঙ্গীত পরিবেশন করেন তাহসিন ও ফাহিমা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh