বন্যায় ফ্লাইট বিপর্যয়, থাইল্যান্ডে আটকা বাংলাদেশি টেবিল টেনিস দল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৫ অপরাহ্ণ

আটকে পড়া দলের সদস্যরা হলেন রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি ও সামান্তা হোসেন তুসি। তাদের সঙ্গে রয়েছেন দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু।

বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

জানা গেছে, মূলত থাই এয়ারওয়েজের যাত্রীরাই বন্যার কারণে এই ভোগান্তিতে পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে থাই এয়ারওয়েজ ও বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে। ফলে বাংলাদেশ দলের সদস্যদেরও বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে।

আটকে পড়া খেলোয়াড় ও কোচকে বিকল্প ফ্লাইটে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। তবে তাঁদের কবে দেশে ফেরানো সম্ভব হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh